কুমারখালীতে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়ার কুমারখালীতে মাছ ধরার অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে পাঁচজনকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের চড়াইকোল ট্রেন স্টেশন বাজারে আদালত পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল। এসময় তাঁদের কাছ থেকে প্রায় পাঁট লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দণ্ড প্রাপ্তরা হলেন জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের ছকোমদ্দিন শেখের ছেলে রবিউল শেখ (৫০), উকিল শেখের ছেলে রফিকুল ইসলাম (৪০), খবির উদ্দিনের ছেলে বিল্লাল (৪৫) ও ইছের মালিথার ছেলে আরাপ আলী (৫০) এবং একই ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আজিজ খানের ছেলে আসলাম (৩০)।

আদালত সুত্রে জানা যায়, চড়াইকোল স্টেশন বাজারে মাছ ধরার অবৈধ কারেন্ট জাল বিক্রি করা হচ্ছে। গোপনে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয়। অভিযানে প্রায় পাঁচ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এছাড়াও জাল বিক্রির অপরাধে পাঁচজনকে ২৫ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। পরে সবার উপস্থিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও বিক্রির অপরাধে ৫ জনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোশারফ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর