হাসপাতালেই ডাক্তারের মাদকের আখড়া, সেবন চলে ইয়াবা-গাঁজা

পটুয়াখালীর বাউফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত উপ-সহকারি কমউনিটি মেডিকেল অফিসার (ডাক্তার) তার কর্মস্থলকে বানিয়েছেন মাদকের আসর। তাতে রাতভর চলে ইয়াবা-গাঁজা সেবন ও জুয়া খেলা। ওই আসরে ডাক্তারের সাথে অংশ নেয় বহিরাগত কয়েকজন মাদক সেবী। হাসপাতালে বসে ডাক্তারসহ কয়েকজনের মাদক সেবনের এমন একটি ভিডিও ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, বাউফল হাসপাতালের উপ-সহকারি কমউনিটি মেডিকেল অফিসার ডা: আবুল বশার রাতে জরুরি বিভাগের দায়িত্ব পালনকালে হাসপাতালের বিশ্রামাগারকে মাদকের আখড়ায় পরিনত করেছেন। তার সঙ্গে দেখায় যায় বহিরাত কয়েকজন মাদকসেবী। তারা সবাই ইয়াবা সেবন করছেন। জুয়া খেলার উপকরণ তাসও দেখা যায় ভিডিওতে।

অনুসন্ধানে জানা যায়, ডাক্তার বশার একজন নিয়মিত মাদক সেবী। ‘বাবা বশার’ হিসাবে তার পরিচিতিও রয়েছে তার। কর্মস্থল হাসপাতালসহ পৌর শহরের বেশ ককেয়টি স্পটে তিনি মাদক সেবন করেন।

চিহিৃত কয়েকজন মাদক ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতারা তাঁর মাদকের আসরের নিয়মিত সদস্য। মাদক আসাক্ত থাকায় হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও সহকর্মীদের সাথে অসৌজন্যমুলক আচরন করেন ওই ডাক্তার। তার এমন কর্মকান্ডের কথা সবাই জানে তবে ভয়ে কেউ প্রতিবাদ করে না।

এবিষয়ে ওই ডাক্তার মো. আবুল বশার বলেন,‘ পারিবারিক অশান্তির কারনে আমি মাদকাসক্ত হয়ে পরি। কর্মস্থলে বসে মাদক সেবন আমার ঠিক হয়নি। এটা আমার ভুল হয়েছে।

বিষয়টা উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কর্মস্থলে মাদক সেবন করার কোন সুযোগ নেই। এটা কঠিন অপরাধ। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জেলা সিভিল সার্জন মো.জাহাঙ্গীর আলম বলেন,‘ যে অপরাধ করেব তার শাস্তি সে ভোগ করবে। এর দায়ভার একান্তই তার।

এম.এ হান্নান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর