বিভিন্ন কারণে সংসার জীবনে বনিবনা না হওয়ায় সমালোচিত গায়ক নোবেলকে তলাক দিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর তিনি তালাকের নোটিশ পাঠান।
বুধবার (০৬ অক্টোবর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সালসাবিল নিজেই।
তিনি জানান, নোবেলের সঙ্গে সংসার করা সম্ভব না। তাই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। এখন যদি সে সিগনেচার করে দেয় তাহলে ডিভোর্স হয়ে যাবে। আর সিগনেচার না করলে তিনমাস পর অটোমেটিক ডিভোর্স কার্যকর হবে।
কেন তালাক হয়েছে এমন প্রশ্নের জবাবে সালসাবিল জানান, নোবেল মানসিক অসুস্থ। সে মাদক এবং নারীতে আসক্ত। বিভিন্ন সময় আমাকে নির্যাতন করেছে। এসব কারণে ওর সাথে সংসার করা সম্ভব না। তাই ডিভোর্স লেটার (তালাক নোটিশ) পাঠিয়েছি।
বার্তা বাজার/এসজে