রাজধানীর পল্লবী থেকে একসাথে ৩ কলেজছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনা সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছি। এ ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যরা মামলা পর্যন্ত দায়ের করেছে। আর গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে।
কিন্তু বুধবার (০৬ অক্টোবর) ভোরে মিরপুরের বেড়িবাঁধা এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে র্যাব। তাদেরকে উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর রবিউল হক।
র্যাব সূত্রে জানা যায়, ওই ৩ কলেজ ছাত্রী স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে যান। তারা ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘুরেন। এমনকি তাদেরকে কক্সবাজারেও দেখা গিয়েছিল।
নিখোঁজ ওই তিন কলেজ ছাত্রী হলেন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে অধ্যয়নরত দিলখুশ জান্নাত নিসা, পল্লবী ডিগ্রি কলেজের ছাত্রী স্নেহা, দুয়ারি পাড়া কলেজের ছাত্রী কানিজ ফাতেমা।
এর আগে, বৃহস্পতিবার বাসা থেকে কাউকে না জানিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে উধাও হয়ে যান তারা। এ ঘটনায় শনিবার পল্লবী থানায় জিনিয়া, রকিবুল ও তরিকুল নামে ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন নিখোঁজ কলেজ ছাত্রী কাজী দিলখুশ জান্নাত নিসার মা মাহমুদা আক্তার। এদের মধ্যে টিকটক সেলিব্রেটি আর তরিকুল ও রকিবুল দুই ভাই।
মামলার চার আসামিকে গ্রেপ্তারও করে পুলিশ। তবে তাদের কাছ থেকে নিখোঁজের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। ওই ৩ শিক্ষার্থী আলাদা প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও তারা পরস্পরের পরিচিত ছিল।
বার্তা বাজার/এসজে