রৌমারীতে ৫ হাজার ৭৬৮ পিছ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামের রৌমারীতে ৫৭৬৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি। বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চর ফুলবাড়ী ও মোল্লারচর নামক স্থানে পৃথক দুটি অভিযানে এসব ইয়াবা উদ্ধার করে হিজলামারী এবং মোল্লারচর বিওপির টহলদল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর পৃথক দুটি অভিযানে হিজলামারী এবং মোল্লারচর বিওপির টহলদল উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী ও মোল্লারচর এলাকায় অভিযান চালায়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদককারবারিরা। পরে তাদের ফেলে দেওয়া পোটলা থেকে ৫৭৪৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সিজার মূল্য-১৭,২৪,৪০০/- টাকা।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়েক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন পিএসসি বলেন, “মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে কাজ করে যাচ্ছে বিজিবি।

ইয়াছির আরাফাত নাহিদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর