আরও ২১ জনের মৃত্যু, আক্রান্ত ৭০৩

দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৭০৩ জন।

বুধবার (০৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

প্রকাশিত বিজ্ঞপ্তি মতে, একদিনে নতুন আক্রান্তসহ দেশে করোনায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন। এছাড়া দেশে এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৬৩৫ জন। একদিনে পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ২ দশমিক ৮৮ শতাংশ।

এর আগে মঙ্গলবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গিয়েছিল ২৩ জন। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছিল আরও ৬৯৪ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর