যুবলীগ নেতার বাড়ি থেকে হেরোইনসহ নারী আটক

ঢাকার সাভারে র‍্যাবের অভিযানে এক যুবলীগ নেতার বাড়ি থেকে ৭ লাখ টাকার হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) দুপুরে র‍্যাব-৪ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে র‌্যাব-৪ এর একটি বিশেষ দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৭৭ গ্রাম হেরোইনসহ মোছা. রুমা আক্তার (৩৭), জেলা মুন্সীগঞ্জকে গ্রেফতার করে।

প্রেস বিজ্ঞপ্তি দ্বারা জানা যায়, সাভারে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির পালোয়ান এর ভাড়া দেওয়া একটি বাড়িতে রুমা আক্তার নামের ওই নারী একটি কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।

গতকাল রাতে ওই বাড়ির কক্ষে র‌্যাব ৪ অভিযান পরিচালনা করলে এসময় ঘর তল্লাশী চালিয়ে সাত লক্ষ টাকা মুল্যের ৭৭ গ্রাম হেরাইনসহ নারী মাদক ব্যবসায়ী রুমা আক্তারকে আটক করা হয়।

এব্যাপারে র‍্যাব-৪ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে এনে সাভার,আশুলিয়া সহ আশেপাশের এলাকায় খুচরা দরে বিক্রয় করে আসছে।

এবিষয় র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাযেদুল ইসলাম সজল বলেন, আটক নারী মাদক ব্যবসায়ীক সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে এবিষয়ে অভিযুক্ত নারী মাদক ব্যবসায়ীর বাড়ির মালিক যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির পালোয়ান এর বক্তব্য পাওয়া যায়নি।

মোঃ আল মামুন খান/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর