গোমতি নদী সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নদী দূষণ,অবৈধ দখলদারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ টি নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরি ও সমীক্ষা প্রকল্প (১ম পর্ব) আওতায়, বাঁচাও নদী,বাঁচাও মানুষ, বাঁচাও দেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিতাস উপজেলা গোমতি নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধিনে ৪৮ টি নদী সমীক্ষা প্রকল্প,জাতীয় নদী রক্ষা কমিশনের আয়োজনে এবং তিতাস উপজেলা নদী রক্ষা কমিটির সহযোগিতায় আজ বুধবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম.মোর্শেদ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশন, প্রকল্পের ইনব্রাইমেন্ট এন্ড ক্লাইমেট চেইঞ্জ মো. মনির হোসেন চৌধুরী ও নদী রক্ষা প্রকল্প প্রাশসন মো.খালেকুজ্জামান। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

মোঃ আসলাম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর