“সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই শ্লোগানকে সামনে নরসিংদী রায়পুরায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন স্হান প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো : জাকির হোসেন মোল্লা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃদ।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/অমি