আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দুই সম্ভাব্য মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অত্যন্ত ১০জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এদের মধ্যে দুই জনকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে।
গ্রামবাসী সুত্রে জানা যায়, ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী হান্নান মন্ডল ইউসুফপুর গ্রামে মঙ্গলবার বিকেলে সভার আয়োজন করেন, সভা শেষে হান্নান মন্ডলের চাচাতো ভাই মিজান(৬০) বাড়ি ফেরার পথে বর্তমান মেম্বার রাসেল মিয়ার সমর্থকরা তাকে মারধর করে,এসময় মিজানের ডাক চিৎকার শুনে তাহার স্বজনরা এসে সংঘর্ষে জরিয়ে পরে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ এমদাদুল হক শুভ বলেন মারামারি করে ৮/১০জন রোগী এসেছে এদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা প্রেরণ করেছি, আর দু’জনকে এখানে ভর্তি দিয়েছি বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
হান্নান গ্রুপের মান্নান মন্ডল বলেন, আমার চাচাতো ভাই মিজান খুলনা থাকে আজ আমাদের বাড়িতে বেড়াতে আসে, ভাইকে রাস্তায় একা পেয়ে রাসেল মেম্বারের লোকজন অতর্কিত হামলা করে এবং মারধর করে।
এদিকে রাসেল মেম্বার বলেন, ওমর ফারুক ও আলাউদ্দিন কড়িকান্দি বাজার থেকে বাড়ি আসার পথে জব্বর ফরাজির বাড়ির সামনে তাদেরকে পথরোধ করে হান্নান,মান্নান ও আমির হোসেনসহ আরো ১০/১২জন মিলে মারধর করে এবং আমাকে খুজতে থাকে।এর আগেও আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে হান্নানের লোকজন।
তিতাস থানা ওসি সুধীন চন্দ্র দাস বলেন, দু’পক্ষের মারামারির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তব৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মোঃ আসলাম/বার্তাবাজার/অমি