দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

সুইজারল্যান্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যুরো মিটিংয়ে যোগদান শেষে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৬ অক্টোবর) সকাল ৮টায় তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৭ সেপ্টেম্বর রাত পৌনে ২টায় জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ব্যুরো সভায় অংশ নেওয়া ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী সংস্থাটির মহাপরিচালক ড. টেড্রস আধানম গেব্রিয়েসাস, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমুনাইজেশনের (জিএভিআই) সিইও এবং গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট টিমের সদস্য গেরদা ভারবারগের সঙ্গে করোনা মোকাবিলাসহ চিকিৎসা, জনসংখ্যা ও পুষ্টি সংক্রান্ত বিষয় নিয়ে পৃথক বৈঠক করেন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর