গাংনীতে ফেনসিডিলসহ আটক ৩

মেহেরপুরের গাংনী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ০৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের পাগলা ব্রিজ নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকের পর তিন ব্যবসায়ীকে পুলিশের জিজ্ঞাসাবাদে আরো ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন,বামন্দী শহরের আকরাম হোসেনের ছেলে, হাসান মেকার(৩৮),তেঁতুলবাড়িয়া ইউনিয়নের পলাশি পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে শওকত(৩৫) ও একই গ্রামের মহন আলীর ছেলে রুবেল হসেন (৩০)

গাংনী থানা সূত্র জানায়, বুধবার সকালের দিকে তেঁতুলবাড়িয়া গ্রামের করমদি এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিজান পরিচালনা কোরে তিনজন কে আটক করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রকৃয়া কাজ চলোমান রয়েছে।

মাসুদ রানা/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর