মিরপুরে মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকায় মাটি খননের সময় মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৬ অক্টোবর) সকালে মিরপুরের চিড়িয়াখানা এলাকা রোডের ৮ নং কমিউনিটি সেন্টারের পাশে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় মর্টারশেল সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
মর্টারশেল সদৃশ বস্তুটি ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বোম ডিসপোজাল ইউনিট। দুপুরের দিকে বস্তুটি বোম ডিসপোজাল ইউনিট ডিস্পোজ করবে বলে জানিয়েছে সদর দফতর।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিরপুরের চিড়িয়াখানা সড়কে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় একটি মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাব। বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে ডিস্পোজ করা হবে।
এ বিষয়ে দুপুরে মিরপুর-১ নম্বরের রাইনখোলা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
বার্তা বাজার/নব