৬ মাস ২১ দিন পর দলীয় কার্যালয়ে রিজভী

মহামারি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ৬ মাস ২১ দিন পর দলীয় কার্যালয়ে গিয়ে কাজ শুরু করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এর আগে গত ১৬ মার্চ তিনি সর্বশেষ কার্যালয়ে আসেন।

বুধবার (৬ অক্টোবর) সকাল দশটার দিকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে প্রবেশ করেন রুহুল কবির রিজভী।

গত ১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ আসে। এরপর তিনি দীর্ঘদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন। সে সময় তার অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস মারাত্বকভাবে আক্রান্ত হওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসা নিতে হয়।

পরে করোনামুক্ত হয়ে প্রায় দুই মাস পর গত ৯ মে হাসপাতাল থেকে বাসায় ফিরেন রিজভী। হাসপাতাল থেকে ছাড়া পেলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসা নেন রিজভী।

এরপর সুস্থ হয়ে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন রিজভী। কিন্তু তিনতলায় উঠতে কষ্ট হওয়ায় এতদিন দলীয় কার্যালয়ে আসেননি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

গণমাধ্যমকে রিজভী বলেন, দীর্ঘদিন পর দাপ্তরিক কাজ শুরু করলাম। এখন থেকে প্রতিদিন অফিসের কাজ করবো।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর