‘আমাকে স্যার নয়, যে কোন নামে ডাকলে হবে’

আমি সরকারের কর্মচারী। জনগনের সেবক। দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে চাই। জনগনকে নিয়ে আমার কাজ। তাই সবার জন্য সব সময় আমার অফিস উন্মুক্ত। যে কোন সমস্যা নিয়ে সরাসরি আমাকে জানানো যাবে।

আমি বর্তমান সরকারের উন্নয়ন বাস্তবায়নে আপনাদের সহযোগীতা চাই। আপনাদের সহযোগীতা পেলেই উন্নয়ন বাস্তবায়ন সহজ হবে। আমি আপনাদের মতামত নিয়ে কাজ করতে চাই। সেজন্য আমাকে স্যার, ভাই যে কোন নামে ডাকতে পারেন। আমার একটাই উদ্দেশ্য আমি কাজ করবো। তাই কে কি বললো এটা না দেখার বিষয় না। আমি মনে করি প্রশাসনের সাথে জনসাধারনের সম্পর্ক উন্নয়ন হলে বিভিন্ন অপরাধ কমে আসবে। অনিয়ম কমে যাবে।

মঙ্গলবার যোগদান করে দেবহাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার এবিএম খালিদ সিদ্দিকী সাংবাদিকদের সাথে মতবিনিয়য়ে এসব কথা বলেন তিনি। নির্বাহী অফিসার আরো বলেন, নারী নির্যাতন, ইফটিজিং, বাল্যবিবাহ, মাদক, জুয়া সহ বিভিন্ন অপরাধ করে পার পাবে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। আমি সরকারি চাকুরির সুবাধে যে খানে যাব সেখানেই সরকার আমাকে বেতন দেবে। সুতরাং আমার কোন ভয় নেই। আমি যেখানে যাব সেখানে সরকারের নির্দেশনা মেনে কাজ করবো।

তিনি আরও বলেন, কোন প্রকার অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না। এলাকার শান্তি ও উন্নয়নে আমার কাছে আসতে পারেন কিন্তু অতিরিক্ত কোন সুবিধার জন্য আসার দরকার নেই। আমি দিতে এসেছি, নিতে আসিনি। আপনাদের সহযোগীতা পেলে দেবহাটার চিত্র পরিবর্তন করতে পারবো। তাই আমি উপজেলা পরিষদ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুধিসমাজ, জনসাধারনের সহযোগীতা কামনা করছি।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর