ময়মনসিংহ মেডিকেলে একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে তিনগুণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছিল।

বুধবার (৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন- নেত্রকোনা সদরের আতিয়া (৬৩), রাবেয়া আক্তার (৭২) ও ময়মনসিংহ সদরের আনোয়ারা (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। আইসিইউতে ৭ জনসহ করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ১০১ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৯ জনের। করোনা থেকে সুস্থ হয়ে এখন পর্যন্ত বাড়ি ফিরেছেন ২১ হাজার ১৫৭ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর