রংপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুজ্জামান আরিফের মৃত্যু হয়েছে। তিনি রংপুর কোতোয়ালী (সদর) থানায় কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে নয়টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর রাত সাড়ে দশটায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ।
সড়কদুর্ঘটনায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মমতাজুল ইসলাম।
জানাগেছে, এএসআই আরিফ মোটরসাইকেলে পাগলাপীর থেকে শহরের দিকে যাচ্ছিলেন।
এসময় নগরীর হাজিরহাট এলাকায় পৌঁছলে তাকে পিছন থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন তিনি।
দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এএসআই আরিফুজ্জামান আরিফ।
রংপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মমতাজুল ইসলাম জানান, ঢাকাগামী রুপা এন্টারপ্রাইজ বাসটির চালক দুর্ঘটনার পর পালিয়েছে। ইতিমধ্যে বাসটি জব্দ করেছে পুলিশ। আমরা একজন সাহসী সহকর্মীকে হারালাম। তার পরিবারের প্রতি কোতোয়ালি থানা সমবেদনা জানাচ্ছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
রকি আহমেদ/বার্তা বাজার/অমি