কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

কুমিল্লা সদর দক্ষিণে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ অক্টোবর) ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার বিষুপুরের জামিল (৩২) ও বাটপাড়ার মোজাম্মেল (৩৩)।

উপ-পরিদর্শক খোরশেদ আলম বলেন, রাস্তায় পাশে দাঁড়িয়ে ছিল ব্যাটারিচালিত অটোরিকশা। এ সময় কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারায়। ধারণা করা হচ্ছে, চালক ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন কাভার্ডভ্যানের নিচে আটকে আছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর