বিশ্বব্যাপী করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মারা গেছেন ৭ হজারের বেশি মানুষ। যা আগের দিনের তুলনায় অনেক বেশি। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪ লাখের বেশি মানুষ।
বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৫৬ জনের। আর একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮ হাজার ৮১৬ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ লাখ ৩১ হাজার ৫৬৯ জনে। আর মোট শনাক্ত হয়েছে ২৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ৯৩৭ জনে।
বার্তা বাজার/অমি