র‍্যাবের গোয়েন্দা প্রধান হলেন লে. কর্নেল জুয়েল

র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‍্যাব) গোয়েন্দা শাখার পরিচালকের নতুন দায়িত্ব লাভ করেছেন লে. কর্নেল মশিউর রহমান জুয়েল। পূর্ববর্তী দায়িত্বে থাকা লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলে তিনি দায়িত্ব লাভ করেছেন।

মঙ্গলবার (০৫ অক্টোবর) র‍্যাবের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানায়।

জানা যায়, বুধবার আনুষ্ঠানিকভাবে এলিট ফোর্স র‌্যাবের গোয়েন্দা শাখার নতুন দায়িত্ব গ্রহণ করবেন মশিউর রহমান জুয়েল। এর আগে তিনি র‍্যাব-৭ এর অধিনায়ক ছিলেন। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল এম এ ইউসুফ।

এছাড়া লে. কর্নেল খায়রুল ইসলাম পূর্বের কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। সেখান থেকে নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর