পরিত্যক্ত ভবন থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

সরাইলের পানিশ্বরে পরিত্যক্ত দ্বিতীয় তলা ভবন থেকে এক প্রবাসী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফরহাদ মিয়া। সে পানিশ্বরের শাখাইতির মোল্লাহাটির হারিজ মিয়ার ছেলে। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় পানিশ্বর বাজারের ব্যবসায়ী হেলালের বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

সে দুই সন্তানের জনক। ফরহাদ সৌদি আরব প্রবাসী। গত ৫ মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। আগামী ৫-৬ দিন পর সৌদি আরবে যাওয়ার কথা ছিল। তবে নিহতের পরিবারের অভিযোগ করেন ফরহাদ হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৫টায় পানিশ্বরে মাছ বাজার এলাকার একটি ভবনের পরিত্যক্ত দ্বিতীয় তলায় মেঝেতে ফরহাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান মামাতো ভাই হেলাল। বিষয়টি পরিবারকে জানান হেলাল। পরে পুলিশকে খবর দিলে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

ফরহাদের বাবা হারিজ মিয়ার জানান, আমার ছেলেকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিদের বিচারের দাবি করছি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর