শাহাজালাল বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনা জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২০টি স্বর্ণের বার (প্রায় ১৩.৯২ কেজি) জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার (৫ অক্টোবর) দুবাই থেকে আসা রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এ সোনার বার গুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিক করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ।

তিনি জানান, উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় ১০ কোটি টাকা।আগামীকাল (বুধবার) সকাল ১১টায় বিমানবন্দরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর