এবার গ্রেফতার নিরাপদ ডট কমের পরিচালক ফারহানা

প্রতারণার অভিযোগের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান নিরাপদ ডট কমের পরিচালক ফারহানা আফরোজ অ্যানিকে (২৯)। সোমবার (০৪ অক্টোবর) রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি।

মঙ্গলবার (০৫ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।

জানা যায়, নিরাপদ ডট কমের প্রতারণার শিকার হয়ে এক ভুক্তভোগী নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে সিআইডি তাদের অভিযান অব্যহত রেখেছে।

এর আগে শুক্রবার (০১ অক্টোবর) রাজধানীর গুলশান থেকে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকেও গ্রেফতার করা হয়। রি আইডিতে টাকা ঢেকে প্রতারণার শিকার হয়েছেন এমন অভিযোগ এনে ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর