মানিকগঞ্জ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ৫ (অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় মোঃ তারুক (২৪)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পুটাইল ইউনিয়নের লেমুবাড়ি বাজার থেকে মোঃ নাসির উদ্দিন ছেলে মোঃ তারুককে গ্রেফতার করা হয়।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে: কমান্ডার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীর নিকট হতে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী তারুক একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া অব্যাহত আছে।
আফ্রিদি আহাম্মেদ/বার্তা বাজার/টি