টঙ্গীতে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্য গ্রেফতার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অভিযানে নরসিংদী ও সিলেট অভিযান চালিয়ে ৩ টি মোটরসাইকেলসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে নরসিংদী ও সিলেট অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো ১। মোঃ বিল্লাল হোসেন(২৮) নরসিংদীর শিবপুরের কামরুজ্জামানের ছেলে ২। মো: রায়হান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার আ: হাফিজের ছেলে ৩।শঙ্কর দাস সুমেল সিলেটের গোয়াইনঘাট থানার মৃত ওমেশ দাসের ছেলে, ৪। বিজয় দেব সিলেটের দক্ষিণ সুরমা থানার জুতিষ দেবের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, সংঘবদ্ধ চোর চক্রের অন্যান্য সদস্য গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান অব্যহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর