ড. কনক সারোয়ারের বোন আটক

যুক্তরাষ্ট্রে অবস্থান করা বিতর্কিত সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকা আটক হয়েছেন। সোমবার (০৪ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে হেফাজতে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুসরাতের বিরুদ্ধে অনলাইনে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে। এ অভিযোগেই তার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, বিদেশে পলাতক অবস্থায় ‘কথিত’ সাংবাদিক এবং টিভি উপস্থাপক ড. কনক সারোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। দেশে বেশ কয়েক বছর কারাবন্দি ছিলেন তিনি। জামিনে জেল থেকে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান। তার বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্রে।

আরও জানা যায়, বিদেশে বসে তিনি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত রয়েছেন। এ ছাড়া তিনি সরকারের বিরুদ্ধে ক্রমাগত বিষোদগার চালিয়ে যাচ্ছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর