শার্শায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

যশোরের শার্শায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (৫ অক্টোবর) দুপুরে নাভারন সাতক্ষীরা মহাসড়কের জামতলা মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক নুরু গাইন (৪৫)। সে শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপরজন সিএনজি যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮)। রাকিব শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ বিষয়ে বার্তা বাজার কে জানায়, বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারন মুখি সিএনজি জামতলা-সামটা মাদ্রাসা মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেয়।

এতে নুরু ও রাকিব মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

এ্যান্টনি দাস(অপু)/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর