শালিখায় ১০ কেজি গাঁজাসহ আটক ১

মাগুরার শালিখায় দেবাশিষ মন্ডল(২৪) নামে গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে শালিখা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানাযায়, শালিখা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লার নেতৃত্বে এএসআই তৌহিদ, এএসআই রিপন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দেবাশিস মন্ডল(২৪) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে।

গতকাল সোমবার দিনব্যাপী ছদ্দবেশী অভিযান চালিয়ে রাত সাড়ে ৮ টার দিকে শালিখা থানায় একাধিক মামলার আসামি উপজেলার দিঘলগ্রামের মৃত আব্দুল হামিদ বিশ্বাসের এর পুত্র উজ্জলের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত দেবাশিস মন্ডল উপজেলার দীঘল গ্রামের নারায়ণ মন্ডলের পুত্র। ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।

তাছিন জামান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর