মাছ ধরার মহোৎসব

শরতের শেষ সময় এখন, শীতের আগমনী বার্তায় জল কমতে শুরু করেছে খাল-বিলের। আর সেখানেই গ্রামীণ জীবনের মাছ ধরার মহা উৎসব। বছরের এই সময়ে ঢোল পিটিয়ে মাছ ধরার জানান দেওয়া হয়। ময়মনসিংহের নান্দাইল থেকে ছবিগুলো পাঠিয়েছেন নাফিউল আহমেদ রাফি।