ভালুকায় এমপির ত্রাণ বিতরণ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের দেয়া বরাদ্দকৃত ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরে আয়োজনে খাদ্য গুদাম চত্বরে এসব বিতরণ করা হয়।
এসময় স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ,ভালুকা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার নন্দী মানিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ৬৩ টি পূজামণ্ডপে এবার ৫০০ কেজি চাল (ত্রাণ কার্য) মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে তুলে দেয়া হয়েছে।
আরিফুল হক পলাশ/বার্তা বাজার/টি