ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকার পর এবার গ্রাহকদের সাথে প্রতারণা করে পালানোর অভিযোগ উঠেছে ‘আনন্দের বাজার’ নামে দেশের আরও কেকটি ই-কমার্স প্রতিষ্ঠানের নামে। রাতের আঁধারে গুলশানের কার্যালয় বন্ধ করে তারা পালিয়ে গেছে বলে জানা গেছে।
তাদের প্রতারণার শিকার হয়ে গ্রাহকরা হ-হুতাশ করে প্রতিষ্ঠানটির অফিসের দিকে যাচ্ছেন বলেও দেখে গেছে। আবার অনেকে শাহজালাল বিমাবন্দরের দিকে যাচ্ছেন, যেন প্রতিষ্ঠানটির সিইও এ এইচ খনদকার মিঠু দেশ ছেড়ে পালাতে না পারে।
আচমকা অফিস বন্ধ করে দেওয়ার ঘটনায় ই-কমার্স ভিত্তিক রিভিউর ফেসবুক পেজে নেটিজেনরা বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন।
একটি পেজে লেখা হয়, ‘গ্রাহকের শেষ সম্বলটুকু শেষ করে দিয়ে চলে গেল আনন্দের বাজার।’
এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির সিইও এ এইচ খন্দকার মিঠুর মুঠোফোনে একাধিবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
বার্তা বাজার/এসজে