ফটিকছড়িতে নৌকার মাঝি হতে চায় ৯০ মনোয়ন প্রত্যাশী

ফটিকছড়ি উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে সর্বত্র বইছে ভোটের হাওয়া। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রতিটি পাড়া-মহল্লা ও চায়ের দোকানে শুরু হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা। কোন ইউনিয়নে কে পাচ্ছেন নৌকা প্রতীক, কে কার অনুসারি, কার সম্ভাবনা কতুটুকু এসব নিয়ে চলছে তুমুল আলোচনা।

উপজেলার ১৪ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৯০ চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কাছে মনোনয়ন প্রত্যাশা করে আবেদন দিয়েছেন । উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রহমান ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরীর কাছে এসব আবেদনপত্র জমা দিয়েছেন।

উপজেলার বাগানবাজার ইউনিয়নে ৩ জন, দাঁতমারা ইউনিয়নে ৬ , নারায়ণহাট ইউনিয়নে ৮, হারুয়ালছড়ি ইউনিয়নে ৪, পাইন্দং ইউনিয়নে ৮, সুন্দরপুর ইউনিয়নে ৮, কাঞ্চননগর ইউনিয়নে ৪, লেলাং ইউনিয়নে ৭, রোসাংগিরি ইউনিয়নে ৭, বখ্তপুর ইউনিয়নে ৬, ধর্মপুর ইউনিয়নে ৫, জাফতনগর ইউনিয়নে ৯, আবদুল্লাহপুর ইউনিয়নে ৫ এবং সমিতিরহাট ইউনিয়নে ১০ প্রার্থী আবেদন করেছেন। তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির জানান আগামী ১১ নভেম্বর ফটিকছড়ির ১৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে কোন কেন্দ্রে ইবিএম হবেনা, সব কেন্দ্রে ব্যালটে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মো: ইউসুফ হোসেন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর