লক্ষ্মীপুরে ১০ হাজার ভূমিহীন পরিবারের জন্য গণকবর স্থাপন করলেন আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমদের ব্যক্তিগত উদ্যোগে লক্ষ্মীপুরে সর্বহারা নদীভাঙ্গন কবলিত প্রায় ১০ হাজার ভূমিহীন পরিবারের জন্য গণকবর ও মসজিদ স্থাপন করে দিয়েছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গুপ্তাহ এলাকায় নাম ফলক উন্মোচন করেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমদ।
এসময় উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী ও পুলিশ মহাপরিদর্শক স্ত্রী জীশান মির্জা। পরে গণকবর পরিদর্শন ও গাছ রোপন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেনজির আহমেদ।
জেলা পুলিশের আয়োজনে ও পুলিশ সুপার ড. কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিভাগের ডিআইজি আনোয়ার হোসাইন, অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। সভা শেষে সাড়ে ২৯ শতাংশ জমির দলিল স্থানীয়দের মাঝে হস্তান্তর করেন প্রধান অতিথি।
প্রসঙ্গত, গত বছর লক্ষ্মীপুরের স্থানীয় নিউজ পোর্টাল লক্ষ্মীপুর২৪ ভূমিহীনদের নিয়ে একটি প্রতিবেদন করেন। প্রতিবেদনটি মহাপরিদর্শকের নজরে পড়লে ভূমিহীনদের জন্য গনকবর ও মসজিদ নির্মাণের উদ্যোগ নেন তিনি।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তা বাজার/এসবি