বুধবার থেকে ফের নিত্যপণ্য বিক্রি করবে টিসিবিআগামীকাল থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম সাশ্রয়ী মূল্যে সারাদেশে চারটি পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার (৫ অেক্টোবর) থেকে সারাদেশে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলবে।
মঙ্গলবার (৫ অক্টোবর) টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে। আরও জানা গেছে, আগামীকাল থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। যা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।
এ সময় টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি পেঁয়াজ পাওয়া যাবে ৩০ টাকা দামে, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার নিতে পারবেন।
এছাড়াও চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন।
বার্তা বাজার/এসবি