সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রহমত আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার আপন ভাই ও দুই ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- নিহতের ভাই তাড়াশ উপজেলার মো. নুরুল ইসলাম (৪৭) ও দুই ভাতিজা মো. হাসমতুল্লাহ (৩০) ও মো. হাসান আলী (২৫)।
সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এম এ মালেক/বার্তা বাজার/এসবি