দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে: সেতুমন্ত্রী

আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি।

ওবায়দুল কাদের এসময় আরও বলেন, বিএনপি’র যেকোনো আন্দোলন দমন করার জন্য সরকার প্রস্তুত রয়েছে। দেশে আন্দোলনের নামে কোনো দল বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে

সেতু মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কে আসলো আর আসলো না তার জন্য নির্বাচন বসে থাকবে না বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ সড়ক ও জনপথ বিভাগর উর্ধতন কর্মকর্তারা।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর