আমরাও সীমান্তে গুলি চালাবো: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের উপহারের অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সীমান্তে বাংলাদেশ গুলি চালায় না বলে মিয়ানমার থেকে অস্ত্র এবং মাদক দেশে প্রবেশ করে। মিয়ানমার সীমান্ত দিয়ে সব ধরণের চোরাচালান বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে এখন থেকে সীমান্তে গুলি চালানো হবে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিয়ে কিছু এনজিও ও কুচক্রী মহল ব্যবসা করছে। তারা তাদের মিয়ানমারে যেতে বাধা দিচ্ছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা মুহিবুল্লাহ সবাইকে রাখাইনে নিয়ে যেতে চাইছিলেন। কিন্তু তাকে ওই ষড়যন্ত্রকারীরা হত্যা করেছে। তাকে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর