কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলার কনকাপৈতে ইয়াবা সেবন করার সময় এক সহযোগীসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ইউপি সদস্যের নাম জালাল উদ্দিন সজিব।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে কনকাপৈত ইউনিয়নের হিঙগুলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থলেই ওই দুই মাদক সেবনকারীকে এক বছর করে কারা দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কনকাপৈত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান সদস্য মো. জালাল উদ্দিন সজিব ও তার সহযোগী হিঙ্গুলা গ্রামের আনিছুজ্জামানের ছেলে মনিরুজ্জামান নাছিম।
বিষয়টি নিশ্চিত করেন কনকাপৈত পুলিশ ফাঁড়ির উপ—পরিদর্শক (এসআই) রেজাউল করিম। তিনি জানান, ওচৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মঞ্জুরুল হক ভ্রাম্যমান আদালতে পরিচালনা করেছেন।
বার্তা বাজার/এসবি