সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার সোমবার রাতে প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল। ফেসবুক ৬ ঘণ্টা বন্ধ থাকায় প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ৭০০ কোটি ডলার ক্ষতির মুখোমুখি হয়েছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সোমবার রাত ৯টার পর থেকে ছয় ঘণ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানাধীন সাইটগুলো অচল হয়ে পড়ে। এত মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ ৭০০ কোটি ডলার কমে গেছে।
জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, ৬ ঘণ্টা বন্ধ থাকায় শেয়ারবাজারে ফেসবুকের দর পড়ে যায়। প্রায় দুই বিলিয়ন মানুষ দৈনিক ফেসবুক ব্যবহার করেন। সোমবার রাতে তা চার দশমিক নয় শতাংশ নেমে যায়।
উল্লেখ্য, প্রতি ঘণ্টায় ফেসবুক ৫ লাখ ৪৫ হাজার ডলার আয় করে থাকে। সোমবার রাতে ৬ ঘণ্টা ফেসবুক বন্ধ থাকায় তাদের বিপুল ক্ষতি হয়েছে।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার বন্ধ থাকার ঘটনায় ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। তিনি বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আবারও সচল হয়েছে। এই ত্রুটির জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি জানি আপনারা সবার সঙ্গে যুক্ত থাকতে আমাদের সেবার ওপর কতটা নির্ভর করেন।
এদিকে সম্পদের পরিমাণ কমে যাওয়ায় মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নিচে নেমে গেছেন জাকারবার্গ। তিনি এখন পাঁচ নম্বরে রয়েছেন। অন্যদিকে একধাপ এগিয়ে চারে উঠে গেছেন বিল গেটস।
বার্তা বাজার/নব