করোনায় মৃত্যুশূন্য ময়মনসিংহ মেডিকেল

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে কৃষ্ণ কুমার সাহা (৫৯) নামে একজনের মৃত্যু হয়। তিনি নেত্রকোনার সদরের বাসিন্দা।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। আইসিইউতে ৭ জনসহ করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ১০৬ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৩ জনের। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ১৪২ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর