নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে রবিউল ইসলাম (৩২) নামের এক কৃষককে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
গত সোমবার (৪ সেপ্টেম্ববর) আনুমানিক সন্ধা সাড়ে সাতটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
থানা ও পরিবার সূত্রে জানাযায়, দুধগাড়ি গ্রামের সাত বছরের শিশুকে দোকানে গিয়ে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে সন্ধা সাতটার দিকে শিশুটির বাড়ি থেকে নিয়ে যায় প্রতিবেশি নজরুল ইসলামের বাড়ির ছাদে। সেখানে গিয়ে জোড়পুর্বক শিশুটিকে ধর্ষণ করে। ঘটনাস্থলেই শিশুর ডাক চিৎকারে ধর্ষক পালিয়ে গেলেও প্রতিবেশিরা এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে রাতে পুলিশ অভিযান পরিচলানা করেও তাকে আটক করতে পারেনি। সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুমাইনগর গ্রামের এক আত্মিয়ের বাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/এসবি