ঢাকায় এলো ফাইজারের ২৫ লাখ টিকার প্রথম চালান

যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের প্রথম চালান ২৫ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার (৪ অক্টোবর) দিনগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা এসে পৌঁছায়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুদিনে তিন শিপমেন্টে দেশে ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা আসবে।

এর মধ্যে মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় দ্বিতীয় চালানে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং রাত সাড়ে ১১টায় তৃতীয় চালানে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে এসে পৌঁছানোর কথা আছে।

উল্লেখ্য, এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর