এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার

প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন।

তিনি বলেন, এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তি প্রতারণার মামলা দায়ের করেছিলেন। এই মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে আজ সকালে গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারের পর তাকে আদালতে নিয়ে যাচ্ছে গুলশান থানা পুলিশের একটি টিম। আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর