চট্টগ্রামে আবাসিক হোটেলে আগুন

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে অবস্থিত একটি আবাসিক হোটেলে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবাসিক হোটেলের নাম পেনিনসুলায়।

মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে পেনিনসুলায় হোটেলটির বেজমেন্টে এ আগুন লাগার ঘটনা ঘটে। সর্বশেষ সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রাপ্ত খবরে আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ভোরে নগরের জিইসি মোড় এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দু’টি ইউনিটের পাঁচটি গাড়ি পাঠানো হয়। প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ সংবাদ মাধ্যমকে জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে বলা যাবে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর