হাতবোমা বিস্ফোরণে বাড়ি বিধস্ত, আশঙ্কাজনক ২

হাত বোমা বিস্ফোরণে একটি বাড়ি বিধস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে।

সোমবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মাদারীপুরে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্নান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত হয়েছে, সিডিখান ইউনিয়নেন মাথাভাঙ্গা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী (৩৮) ও দক্ষিনকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার (২৬)।

এলাকাবাসী জানায় , ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মোল্লার একটি পরিত্যক্ত ঘরে বসে হাতবোমা তৈরী করার সময় রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে ওই ঘরটি বিধস্ত হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে দুইজনকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থায় অবনতি হলে তাদের দুইজনকেই পাঠানো হয় বরিশাল মেডিকেলে।

স্থানীয়দের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তৈরী করা হচ্ছিল এই হাতবোমা। তবে, এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর