৬ ঘণ্টা পর ফিরেছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ- ইনস্টাগ্রাম

বিশ্বজুড়ে টানা ৬ ঘণ্টা সার্ভার ডাউন থাকার পর চালু হয়েছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার পর থেকে এসব সোশ্যাল মিডিয়া সাইটে ঢোকা যাচ্ছিল না।

সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয় এ তিনটি অ্যাপের মালিক ফেসবুক।

এর আগে, সার্ভার ডাউনের ব্যাপারে ফেসবুকের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে টুইটবার্তায় বলা হয়েছিল, ‘আমরা জানতে পেরেছি কিছু মানুষ ফেসবুক অ্যাপে ঢুকতে পারছেন না। আমরা এ বিষয়ে কাজ করছি। আশা করি যথাসম্ভব দ্রুত আমরা ফিরতে পারব। এ বিঘ্নতার কারণে আমরা ক্ষমাপ্রার্থী।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর