জয়পুরহাট মহিলা আ.লীগের সভাপতি সাজ, সা: সম্পাদক সাবিনা
জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শাম্মিম আজিজ সাজ ও সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী।
সম্মেলনের উদ্বোধন করেন সাবেক এমপি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাফিয়া খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিক মাহমুদা বেগম।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুকসানা, সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, সুরাইয়া বেগম ইভা, মানবসম্পদ বিষয়ক সম্পাদক এ্যাড. আনজুমান আরা আয়না প্রমুখ।
রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/টি