বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯ টা ৪৫ মিনিট থেকে এসব সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটে ব্রাউজ করা যাচ্ছে না।
সার্ভার ডাউন হয়ে যাওয়া এই তিনটি প্রতিষ্ঠানের মালিক ফেসবুক।
ফেসবুকের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে টুইটবার্তায় বলা হয়, ‘আমরা জানতে পেরেছি কিছু মানুষ ফেসবুক অ্যাপে ঢুকতে পারছেন না। আমরা এ বিষয়ে কাজ করছি। আশা করি যথাসম্ভব দ্রুত আমরা ফিরতে পারব। এ বিঘ্নতার কারণে আমরা ক্ষমাপ্রার্থী।’
বার্তা বাজার/এসবি