জামালপুর জেলা যুবলীগের শীর্ষ দুই নেতাকে অব্যহতি

দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার জামালপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠন থেকে সাময়িক অব্যহতি দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুবলীগ জামালপুর জেলা শাখার সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

পাশাপাশি জেলা যুবলীগের এই দুই নেতার স্থলে সহ-সভাপতি এরশাদ হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ক্যাসিনোকাণ্ডে যুবলীগের নেতাদের জড়িত থাকার অভিযোগের পর আমূল পরিবর্তন আনা হয়েছে আওয়ামী লীগের এই যুব সংগঠনে। শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করছে সংগঠনের শীর্ষ নেতারা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর