দুই দিনেই বন্ধ করেছে ৮২ হাজার অনিবন্ধিত হ্যান্ডসেট: বিটিআরসি

অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। হ্যান্ডসেট ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারে (এনইআইআর) নিবন্ধিত না থাকায় শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দুদিনেই ৮১ হাজার ৮৬৮টি অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ করে দেওয়া হয়েছে।

এই সব অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেঠে নেটওয়ার্কে যুক্ত হতে দেয়নি বিটিআরসি। এ ছাড়া ওই দুইদিনে ১ লাখ ৪৫ হাজার হ্যান্ডসেট প্রথমবারের মতো নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

বিটিআরসি জানায়, ‘যারা অনিবন্ধিত হ্যান্ডসেট চালুর চেষ্টা করছেন তারা বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইটে (neir.btrc.gov.bd) নিবন্ধনের জন্যে ১২ ঘণ্টা সময় পাচ্ছেন। হ্যান্ডসেট নিবন্ধন করতে ফোনের বিক্রয় রসিদ ও ব্যবহারকারীর পাসপোর্ট নম্বর প্রয়োজন হবে।.

বিটিআরসি আরোও জানায়, কোনো ব্যক্তি দেশের বাইরে থেকে শুল্কমুক্ত ২টিসহ মোট আটটি মোবাইল আনার অনুমতি রয়েছে। মোবাইলের মালিকরা KYD ( স্পেস ) ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে 16002 নম্বরে পাঠিয়ে দিলেই মোবাইলটি নিবন্ধিত কি না জানা যাবে। ইএমআই নম্বরটি বক্সে লেখা থাকে অথবা *#06# ডায়াল করেও জানা যাবে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর